বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় শিবির নেতা গ্রেফতার

০১ জুলাই ২০২৬, ১১:০৩ AM
ইমরান হোসেন

ইমরান হোসেন © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালিয়ে নেতা-কর্মীদের জখম করাসহ মোটরসাইকেল ভাঙচুরের ঘটনার মামলায় ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার কালাইয়া বানিজ্যিক বন্দরের নিজ বাসার সামনে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত শনিবার (২৭ জুন) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন এবং প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।

এ ঘটনায় আহত দাশপাড়া ইউনিয়ন পরিষদের  সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন বাউফল থানায় একটি হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন ইমরান হোসেন। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিএনপির শোভাযাত্রায় হামলা ও নেতা-কর্মীদের জখম করার ঘটনার  মামলার এজাহারভুক্ত আসামি ইমরান। তাকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। বুধবার ইমরানকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। 

নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯
  • ১২ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী, আবেদন ৫ সে…
  • ১২ আগস্ট ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা হলে সেটি নিয়মবহির্ভূত: …
  • ১২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬