পাবনায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

০১ জুলাই ২০২৬, ১১:১৯ AM
আতাইকুলা থানা

আতাইকুলা থানা © সংগৃহীত

পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে স্বামী-স্ত্রী মৃত এবং অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আতাইকুলা থানার কৈজুরি শ্রীপুর গ্রামের ছাদেক প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) এবং তার স্ত্রী উত্তর কুচিয়ামোড়া গ্রামের আবুল চৌকিদারের মেয়ে ও নিহত শবদুলের স্ত্রী আশা খাতুন (২৫)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিজেদের বাড়ির পাশে পুকুরের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার একটি বাঁশের চিকন লাঠি দিয়ে ঠেকানো ছিল। বিকেলে ওই পুকুরে নেমে মাছ ধরছিলেন স্বামী-স্ত্রী। 

এ সময় হঠাৎ ওই বাঁশের লাঠি থেকে বৈদ্যুতিক তার খুলে পানিতে পড়ে যায়। এতে পানিতে থাকা স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হয়। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইনসুইচ বন্ধ করে তাদের পুকুর থেকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তারা ঘটনাস্থলেই মারা যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬