মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

নিহত শিশু মোহাম্মদ এনায়েত উল্লাহ

নিহত শিশু মোহাম্মদ এনায়েত উল্লাহ © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় টার্ফে ফুটবল খেলতে গিয়ে মাথায় লোহার গোলপোস্ট পড়ে গুরুতর আহত শিশু মোহাম্মদ এনায়েত উল্লাহ (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

এনায়েত সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (২৬ জুন) সকালে ডলু ব্রিজের পশ্চিম পাশে একটি টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে তার মাথায় লোহার গোলপোস্ট পড়ে। সে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়ার দর্জি বাদশা আলমের ছেলে।

জানা গেছে, এনায়েত টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে গোলপোস্টে ঝুলে থাকার চেষ্টা করে। একপর্যায়ে গোলপোস্টটি ভেঙে তার মাথায় পড়লে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। 

আরও পড়ুন: অভিন্ন প্রশ্নে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) না পাওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। আর্থিক সংকটের ফলে সেখান থেকে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন বলেন, ‘সে আমাদের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে অধ্যায়নরত ছিল। মাথায় গোলপোস্ট পড়ে আহত হওয়ার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage