কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা, জানাল ফিফা

০১ জুলাই ২০২৬, ০৯:১১ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © টিডিসি ফটো

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা কোন জার্সি পরে মাঠে নামবে, তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ফিফা। লিওনেল স্কালোনির দল এই ম্যাচে খেলবে তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সির সঙ্গে সাদা শর্টস ও সাদা মোজা পরে। অন্যদিকে কেপ ভার্দে মাঠে নামবে সম্পূর্ণ নীল রঙের পোশাকে।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষেও একই জার্সির সমন্বয়ে খেলেছিল আর্জেন্টিনা। এবার কেপ ভার্দের বিপক্ষেও সেই পরিচিত পোশাকেই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

চলতি বিশ্বকাপে এবারই প্রথম একই জার্সির সমন্বয় দ্বিতীয়বার ব্যবহার করতে যাচ্ছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে তারা মূল আকাশি-সাদা জার্সির সঙ্গে গাঢ় নীল শর্টস ও মোজা পরেছিল। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলেছিল বিকল্প জার্সিতে।

আর্জেন্টিনা মূল জার্সি পরার অন্যতম কারণ প্রতিপক্ষ কেপ ভার্দেও নিজেদের ঐতিহ্যবাহী প্রথম জার্সি ব্যবহার করবে। আফ্রিকার দলটি সম্পূর্ণ নীল রঙের জার্সি, শর্টস ও মোজা পরে মাঠে নামবে। এই একই পোশাকে তারা বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্র করেছিল। পরে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে রাউন্ড অব ৩২-এর টিকিট নিশ্চিত করে।

দুই দলের গোলরক্ষকদের পোশাকেও থাকবে ভিন্নতা। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ খেলবেন সম্পূর্ণ সবুজ রঙের জার্সিতে। অস্ট্রিয়ার বিপক্ষেও তিনি একই রঙের পোশাক পরেছিলেন। অন্যদিকে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা মাঠে নামবেন হলুদ রঙের জার্সি পরে। স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হওয়া এই গোলরক্ষক সেদিনও একই রঙের পোশাক পরেছিলেন। সেই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এদিকে এই ম্যাচ পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত রেফারির নাম আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। ফিফার তথ্য অনুযায়ী, ম্যাচ পরিচালনার সময় রেফারি লাল রঙের জার্সির সঙ্গে কালো শর্টস ও কালো মোজা পরবেন।

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9