তীব্র তাপদাহে জবিতে ৪ দিন সশরীরে ক্লাস-পরীক্ষা, ১ দিন অনলাইনে

৩০ এপ্রিল ২০২৪, ০৩:১৯ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

দেশজুড়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে আগামী রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস-পরীক্ষা ও প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জবি প্রশাসন। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মো: আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষার সময়সূচী পুনঃনির্ধারণের বিষয়ে মঙ্গলবার বেলা ১১টা ৩০টায় উপাচার্য  অধ্যাপক সাদেকা হালিম,পিএইচডি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ০৫/০৫/২০২৪ খ্রি: রবিবার হতে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,০৭/০৫/২০২৪ খ্রিঃ হতে সপ্তাহের প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস চলবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে তীব্র তাপদাহে স্বাস্থ্য ঝুকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে

 
বিদায়ী অর্থবছরে রেকর্ড মুনাফা করল চট্টগ্রাম বন্দর
  • ০১ জুলাই ২০২৬
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দে লড়াইয়ের আগে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল আর্জেন্টি…
  • ০১ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, পদায়ন ৪ জেলায়
  • ০১ জুলাই ২০২৬
গেজেটের আগেই ইনক্রিমেন্ট, নতুন পে-স্কেলের সুবিধা পাচ্ছেন না…
  • ০১ জুলাই ২০২৬
ফ্রান্সের কাছে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
  • ০১ জুলাই ২০২৬