ঢাকায় সাবেক নজরুলিয়ানদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল

০৫ এপ্রিল ২০২৪, ১১:০৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
ইফতার মাহফিল

ইফতার মাহফিল © টিডিসি ফটো

ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা পরিচিত মুখগুলোকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রাণের বন্ধনে ফের মিলিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

পুনর্মিলনীতে আসা আরব আমিরাত দূতাবাসের অর্থনৈতিক বিশ্লেষক লালন আলতাপ জানান, পরিচিত মুখগুলোকে একসঙ্গে দেখে মনেই হয়নি ঢাকায় আছি। ফিরে গিয়েছিলাম সেই ক্যাম্পাস জীবনে। এমন মিলনমেলায় যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। এতদিনের কর্মক্লান্তি যেন মুহূর্তেই উবে গেছে।

এলামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফেরদৌস আহমেদ জীবন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটগণ বাংলাদেশের ক্যাডার সার্ভিসসহ সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে সুনামের সাথে কাজ করছে। কিন্তু প্রতিষ্ঠার ১৮ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কোন এলামনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠেনি। আমরা মনে করি নিজেদের পেশাগত মর্যাদা বিকাশের স্বার্থে দ্রুততম সময়ের মাঝে একটি এলামনাই অ্যাসোসিয়েশন গঠন করার উদ্যোগ নেয়া উচিত।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু সাঈদ বলেন, এই ইফতার ও পুনর্মিলনীতে যোগ দিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। বিশ্ববিদ্যালয় জীবনের পুরোনো বন্ধু, বড় ভাই ও ছোটদের পেয়ে মনে হচ্ছে ক্যাম্পাস জীবনে চলে এসেছি। তাই ক্যাম্পাস জীবনে ফেলে আসা স্মৃতিগুলো বেশি বেশি মনে পড়ছে।

ভারতীয় ভিসা আবেদনে নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য
  • ০৫ নভেম্বর ২০২৬
৫২তম বিসিএসও কি বিশেষ হচ্ছে?
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
  • ০৫ নভেম্বর ২০২৬
শনিবার সব প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা-রচনা প্রতিযোগিতাসহ …
  • ০৫ নভেম্বর ২০২৬
এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950