এবার প্ল্যাকার্ড হাতে জবি ছাত্রী মীম, স্থায়ী বহিষ্কার চান শিক্ষক ইমনের

২৪ মার্চ ২০২৪, ০৬:০৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
ভুক্তভোগী ছাত্রী কাজী ফারজানা মীম

ভুক্তভোগী ছাত্রী কাজী ফারজানা মীম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমনের স্থায়ী বহিষ্কারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন ভুক্তভোগী ছাত্রী কাজী ফারজানা মীম।

রবিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘যৌন হয়রানির পূর্ণাঙ্গ শাস্তি চাই, সাময়িক নয়’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ড হাতে নীরব দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভুক্তভোগী শিক্ষার্থীকে। 

এ বিষয়ে মীম বলেন, সাময়িক বহিষ্কার তো দুই বছর আগের হওয়ার কথা। এই বিচারটা হয়েছে দুই বছর আগের বিচার। এখন আমি ওনার স্থায়ী বহিষ্কার চাই। আজ আমার নামে কোর্ট থেকে বিভাগে একটা চিঠি এসেছে। বিভাগ আমাকে ডেকে ওই চিঠি হাতে ধরিয়ে দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

একই সঙ্গে শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

গত বছর অভিযুক্ত শিক্ষক আবু শাহেদ ইমন হাইকোর্টে তদন্ত কমিটির রিপোর্টের ওপর অনাস্থা জানিয়ে আবেদন করে। পরবর্তীতে সে আবেদন ছয় মাসের জন্য কোর্ট স্থগিত করে দেয়। রবিবার সেই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবার কোর্টে আবেদন করে এ অভিযুক্ত শিক্ষক। আর সে আবেদনের একটি কপি ভুক্তভোগী শিক্ষার্থীর কাছেও পাঠানো হয়।

হ্যারি কেইনের গোলে সমতা ইংল্যান্ডের
  • ০১ জুলাই ২০২৬
নোবিপ্রবির ১১৮ কোটির বাজেটে ৯০ শতাংশই পরিচালন ব্যয়, গবেষণায়…
  • ০১ জুলাই ২০২৬
এমপাসি যেন মানবপ্রাচীর, আবারও ফিরিয়ে দিলেন বেলিংহামকে
  • ০১ জুলাই ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৯ শিক্ষার্থ…
  • ০১ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে চাপে রেখেই বিরতিতে ডিআর কঙ্গো
  • ০১ জুলাই ২০২৬
পবিপ্রবি নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১২, আবেদন ২০ জুল…
  • ০১ জুলাই ২০২৬