বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

১৭ মার্চ ২০২৪, ১০:২৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় শুরু হয়ে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে অবস্থিত 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্রলীগের নেতা ও কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, নৃদুল রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

88b8f8a1-bc3c-48bc-80eb-8b6295b081bd

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন ১০৪টি গাছের চারা রোপণ করেছে বিশ্ববিদ্যালয়ের  সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ। রোববার বেলা সাড়ে ১১টায় হল সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন তারা।

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9