জবি রেজিস্ট্রার ওহিদুজ্জামানের পদত্যাগ

১২ মার্চ ২০২৪, ০৫:৫৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
মো. ওহিদুজ্জামান

মো. ওহিদুজ্জামান © সংগৃহীত

পারিবারিক কারণ দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিয়েছেন প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারিবারিক কারণে চুক্তি বাতিল করে ছুটি ভোগ করার আবেদন করেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। বিশ্ববিদ্যালয় তার আবেদন গ্রহণ করেছে। এদিন দুপুরে রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সবার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। কী কারণে তিনি অব্যাহতি নিয়েছেন, সে বিষয়ে জিজ্ঞেস করা হলে কোনো উত্তর দেননি। 

এর আগে ২০২৩ সালের ১৪ জুন এক বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান মো. ওহিদুজ্জামান। একই বছরের ১৩ জুন তার চাকরির মেয়াদ শেষ হয়। ২০০৯ সালের ১৫ অক্টোবর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে যোগদান করেন।

অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ
  • ০২ জুলাই ২০২৬
তিন মিনিটে দুই গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতায় ফিরল বেল…
  • ০২ জুলাই ২০২৬
ইসমাইলার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়াল সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে বিরতিতে সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে সেনেগাল, চাপে বেলজিয়াম
  • ০২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচে সেই বিতর্কিত রেফারি ড্রু ফিশার
  • ০২ জুলাই ২০২৬