রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যালি

০৯ মার্চ ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
রমজানকে স্বাগত জানাল ইসলামী বিশ্ববিদ্যালয়

রমজানকে স্বাগত জানাল ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে র‍্যালি শুরু হয়। পরে র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ গেটে গিয়ে সংক্ষিপ্ত সভা করে। 

এ সময় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন ও আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

সভায় অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আনুষ্ঠানিকভাবে রমজানকে স্বাগত জানানো হয়েছে। আমাদের সকলকে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে হবে। সকলে পবিত্র রমজানের দায়িত্ব সুচারুভাবে পালন করবো এবং সকলের কাছে এই মাসের পবিত্রতা রক্ষার আহ্বান পৌঁছে দিবো।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9