জবির পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক সুরঞ্জন কুমার দাস

০৮ মার্চ ২০২৪, ০৯:২৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস

অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস। শুক্রবার (০৮ মার্চ) বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশেও বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ-এর চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ গত ৬ মার্চ শেষ হওয়ায় অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস আগামী তিন বছর বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, সেনেগালকে বিদায় করে শেষ ষোলোয় বেলজ…
  • ০২ জুলাই ২০২৬
অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ
  • ০২ জুলাই ২০২৬
তিন মিনিটে দুই গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতায় ফিরল বেল…
  • ০২ জুলাই ২০২৬
ইসমাইলার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়াল সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে বিরতিতে সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে সেনেগাল, চাপে বেলজিয়াম
  • ০২ জুলাই ২০২৬