নজরুল বিশ্ববিদ্যালয়

বিভাগীয় প্রধানের নামফলক পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

০৬ মার্চ ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
বিভাগীয় প্রধানের নামফলক পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

বিভাগীয় প্রধানের নামফলক পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান রেজুয়ান আহমেদ শুভ্রের কক্ষের সামনের নামফলক পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিভাগটির ছাত্রী সৈয়দা সানজানা আহসান ছোঁয়ার হেনস্তার বিচার দাবিতে বুধবার পরে দুপুরে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের কার্যালয় অবরোধ করেন।

অবরোধে কক্ষের ভেতরে আটকা পড়েছেন বিশ্ববিদ্যায়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি ও প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা।

ছোঁয়ার সহপাঠীরা বলেন, বিভাগীয় চেয়ারম্যান রেজুয়ান আহমেদ শুভ্রের আশ্রয়-প্রশ্রয়ে শিক্ষক সাজন সাহা এ ধরনের অপকর্ম করছেন। শিক্ষক নামে এরা শিক্ষক সমাজের মুখে কালিমা লেপন করেছেন। যেখানে তাদের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ছিল, আজ তাদের কাছেই যৌন হেনস্তার শিকার হচ্ছে।

এর আগে তিনি গত ৪ মার্চ একই বিভাগের শিক্ষক সাজন সাহার বিরুদ্ধে ফেসবুকে প্রথম হেনস্তার বিষয়টি সামনে আনেন। ছোঁয়া ওই শিক্ষকের বিরুদ্ধে মধ্যরাতে চা পানের নিমন্ত্রণ, অংক বুঝাতে ব্যক্তিগত চেম্বারে ডাকা ও প্রস্তাবে সাড়া না দেওয়ায় নম্বর কমিয়ে দেওয়া এবং থিসিস রিপোর্ট তৈরিতে হয়রানি করার অভিযোগ করেন।

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, সেনেগালকে বিদায় করে শেষ ষোলোয় বেলজ…
  • ০২ জুলাই ২০২৬
অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ
  • ০২ জুলাই ২০২৬
তিন মিনিটে দুই গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতায় ফিরল বেল…
  • ০২ জুলাই ২০২৬
ইসমাইলার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়াল সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে বিরতিতে সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে সেনেগাল, চাপে বেলজিয়াম
  • ০২ জুলাই ২০২৬