নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সাত দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ

১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বীণা হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সাত কর্মদিবসের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন। সোমবার (১২ ফেব্রুয়ারি) অগ্নি-বীণা হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থীদের স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হয়েছে, কিন্তু হলে অবস্থান করছেন এবং যে সকল শিক্ষার্থীর অত্র হলে সীট বরাদ্দ না থাকা সত্ত্বেও অবস্থান করছেন—তাদের সবাইকে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো।

এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ না করলে, হলে অবৈধভাবে অবস্থানরত ছাত্রদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে, গত সোমবার (৫ ফেব্রুয়ারি) অগ্নিবীণা হলের সিট দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় দফায় দফায় দুই সাংবাদিককে মেরে আহত করে এক পক্ষের অনুসারীরা। আহত দুই সাংবাদিক হলেন বিশ্ববিদ্যালয়ের আজকের পত্রিকার প্রতিনিধি ফাহাদ বিন সাঈদ ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আহসান হাবিব রিয়াদ।

তত্ত্বাবধায়ক মানতে হয়েছে, সংস্কারও মানতে বাধ্য হবে— বিএনপিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে ২ দফা দাবি দিল অ্যাপ্লাইড হিউম…
  • ০৬ নভেম্বর ২০২৬
ছাত্রী হলে ঢুকে পুরুষ পুলিশ কিভাবে মেয়েদের গায়ে হাত দিয়ে টে…
  • ০৬ নভেম্বর ২০২৬
৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৫৫৪ পর্যটক, ভাড়া বেশি হওয়ায় অস…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাকায় চালু হচ্ছে দুই মনোরেল, চলবে কোন পথে?
  • ০৬ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যেভাবে হলো
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950