জবিতে ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর জন্য গান গাইবেন তাসরিফ

১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
ক্যান্সার আক্রান্ত জবি শিক্ষার্থীর জন্য গান গাইবেন তাসরিফ

ক্যান্সার আক্রান্ত জবি শিক্ষার্থীর জন্য গান গাইবেন তাসরিফ © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াত ব্লাড ক্যান্সারে (নন-হজ্জকিন লিম্ফোমা) আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। শাখাওয়াতের চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশে তাসরিফ খান ও তার ব্যান্ডদল কুঁড়েঘর বিশ্ববিদ্যালয়ে গান গাইবেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে কুঁড়েঘর ছাড়াও মেট্রোলাইফ, ওডিডি সিগনেচার, প্রতিবিম্ব, চান্দেরগাড়িসহ জনপ্রিয় ব্যান্ডদলগুলো কনসার্টে অংশ নেবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কনসার্টের টিকিট ১০০ টাকা ও বহিরাগতদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আয়োজকদের হয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শাওন বলেন, জহির ভাইয়ের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। এ কথা ভেবে আমরা উদ্যোগ নিয়েছি। তাসরিফ ভাই সাড়া দিয়েছেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9