ববির শেরে বাংলা হলের নতুন প্রাধ্যক্ষ ড. আবদুল বাতেন 

০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
ববির শেরে বাংলা হলের নতুন প্রাধ্যক্ষ ড. আবদুল বাতেন চৌধুরী

ববির শেরে বাংলা হলের নতুন প্রাধ্যক্ষ ড. আবদুল বাতেন চৌধুরী © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের নতুন প্রভোস্ট হিসেবে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল বাতেন চৌধুরীকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেন ড. আবদুল বাতেন চৌধুরী। 

গত সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয় যোগদানের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে।

আদেশে জানানো হয়, ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ কে শেরে বাংলা হলের প্রভোস্ট হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এ দায়িত্ব তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।

আদেশে আরো জানানো হয়, শেরে বাংলা হলের প্রভোস্ট জনাব আবু জাফর মিয়া, সহযোগী অধ্যাপক, ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগ আগামী ০১/ ০২/২০২৪ তারিখ থেকে শিক্ষা ছুটিতে যাবেন বিধায় ৩১/০১/২০২৪ তারিখ অপরাহ্ণ থেকে শেরে বাংলা হলের প্রভোস্টের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হলো। 

নব দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। 

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রাধ্যক্ষ বলেন ড. আবদুল বাতেন চৌধুরী উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, হলের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ বৃদ্ধির জন্য যা যা করা দরকার আমি করব।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9