ইবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হতে পারে আগামী সপ্তাহে

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
ইবি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার্থীদের ভিড়

ইবি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার্থীদের ভিড় © ফাইল ছবি

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগামী সপ্তাহে ‘জেনারেল এডমিশন কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইবি উপাচার্য শেখ আবদুস সালাম খুলনাতে অবস্থান করছেন। সেজন্য জেনারেল এডমিশন কমিটির সভা করা যায়নি। উপাচার্য ক্যাম্পাসে ফেরার পর দ্রুত সময়ে ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আবেদন যোগ্যতা, পরীক্ষার তারিখ, আবেদনের সময়সীমা নির্ধারণসহ যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। 

ওই সূত্র আরও জানিয়েছে, রোজার ঈদের আগে ইবির ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। ঈদের পর পরই পরীক্ষা আয়োজন করা হতে পারে। আগামী সপ্তাহে ভর্তি কমিটির সভা হওয়ার কথা রয়েছে। সেই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এবার আমরা এককভাবে ভর্তি পরীক্ষা নেব। পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত আমাদের জেনারেল এডমিশন কমিটির সভা ডাকা হবে। সভা না হওয়ায় পর্যন্ত কবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950