বরিশাল বিশ্ববিদ্যালয়

ক্লাস-পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, নিষিদ্ধ র‍্যাগিং-মাদক সেবনও

৩০ জানুয়ারি ২০২৪, ০১:৩৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ক্লাস-পরীক্ষা চলাকালে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসে র‍্যাগিং ও মাদক সেবনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ব্যতীত একাডেমিক কার্যক্রম চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদক সেবন, বিশৃঙ্খলা সৃষ্টি করা, র‍্যাগিং ও ইভটিজিংসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ বলে গণ্য হবে।

“যেহেতু পুরো ক্যাম্পাস সিসিটিভি’র আওতাধীন সেহেতু উক্ত কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া সাপেক্ষেঅভিযুক্ত/অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি অভিযুক্ত অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও হয়ে থাকে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ আছে ১৭ হাজার ১৬১টি, প্রজাতি ২৭৭
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকে ৭৪ হাজার ৬৭৮ পদে শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন…
  • ০২ জুলাই ২০২৬
ভুলে অ্যাডমিট না এনে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল…
  • ০২ জুলাই ২০২৬
মাদ্রাসার আলিমের কুরআন মাজিদ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নতুন ট্রে…
  • ০২ জুলাই ২০২৬
মাঠভরা করলা, বাজারে নেই দাম—বিপাকে যশোরের কৃষক
  • ০২ জুলাই ২০২৬