বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইয়াং উর্দু স্কলার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

২৯ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইয়াং উর্দু স্কলার অ্যাসোসিয়েশনের (আইওয়াইইউএসএ) বাংলাদেশ শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রববানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. হুসাইনুল বান্না।

সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে সাহিত্যপ্রেমী ও গবেষকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

এছাড়াও, কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রশিদ আহমদ (ঢাবি) ও অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন (রাবি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাসরীব ইবরাহীম মাহিন, গবেষণা সম্পাদক হিসেবে মো. মশিউর রহমান, সাহিত্য সম্পাদক হিসেবে  শামীমা নাসরীন, প্রচার সম্পাদক হিসেবে রফিক উদ্দিন এবং সদস্য হিসাবে মোছা. আলপনা আক্তার, মাসুমা রহমান জ্যোতি ও শাশ্বত হক নির্বাচিত হয়েছেন।

গবেষণাকর্মকে উদ্বুদ্ধ করা, গবেষকদেরকে সহায়তা করা, গবেষণা বিস্তারকল্পে সেমিনার আয়োজন করা ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে আইওয়াইইউএসএ-এর এই নতুন পদযাত্রা।

বাংলাদেশ শাখার শুভ উদ্বোধনকালে অধ্যাপক ড. জাফর আহমদ ভূইয়া বলেন, আশা করি এ সংস্থা বাংলাদেশেও গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে উর্দু বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়াবে।

উল্লেখ্য, বাংলা, উর্দু সাহিত্যসহ বিশ্ব সাহিত্য নিয়ে কাজ করবে এ সংস্থাটি। সংস্থাটির সদর দফতর ভারতে হলেও জার্মানি, কানাডা, কাতারসহ বিভিন্ন দেশে এর কার্যক্রম চালু আছে। ‘আদব নুমা’ ব্যানারে নিয়মিত ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল সেমিনারের আয়োজন করে থাকে এ সংস্থা। বিভিন্ন স্থানে ইতোমধ্যে ১০৮টি সেমিনারে আয়োজন করেছে এ সংস্থা।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9