ট্রান্সজেন্ডার ও সমকামিতার বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ

২৫ জানুয়ারি ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা © টিডিসি ফটো

সাম্প্রতিক সময়ের আলোচিত-সমালোচিত  ট্রান্সজেন্ডার ও সমকামিতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় কলেজের মূল ফটকের সামনে  ‘ঢাকা কলেজ ছাত্র সমাজ’ ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে  কলেজের স্নাতক-স্নাতকোত্তর শ্রেণীর অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের নতুন শিক্ষাক্রমে একটি প্রশ্নবিদ্ধ বিষয়কে সামনে আনা হয়েছে। দেশ, জাতি এবং তরুণ সমাজকে ধ্বংস করার জন্য এসব বিষয়ের প্রবর্তন করা হচ্ছে। আমরা দেখেছি, ট্রান্সজেন্ডার ইস্যুতে সমালোচনা করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়েছে। এমন সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন।

 এসময় শিক্ষার্থীদের ট্রান্সজেন্ডার ও সমকামিতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। 

প্রতিবাদ সমাবেশের প্রধান সমন্বয়ক নাজিম-উ-সাকিব বলেন, ট্রান্সজেন্ডার ও সমকামিতা বাংলাদেশে বৈধ নয়। কিন্তু একটি চক্র বিশেষ ভাবে উঠে পড়ে লেগেছে এসব কার্যক্রমকে বৈধ করার জন্য। আমাদের দেশের ভবিষ্যৎ আমরা নষ্ট হতে দিতে পারিনা। সম্প্রতি আমরা দেখেছি, এসব বিষয় প্রতিবাদ করার কারণে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে ববিষ্কার করা হয়েছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই। 

এই শিক্ষার্থী আরো বলেন, সরকারকে এসব বিষয়ে স্পষ্ট বক্তব্য জানান দিতে হবে। এরপরও যদি আবারও সমকামিতা এবং লিঙ্গান্তরের এ বিষয়গুলোকে কেউ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আবারো আমরা রাজপথে নেমে আসব।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9