চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ AM
 বিএনপি নেতা দেলু ও উদ্ধারকৃত গরু

বিএনপি নেতা দেলু ও উদ্ধারকৃত গরু © টিডিসি ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নলছারা এলাকা থেকে একটি গরু চুরি হওয়ার পর মালিকপক্ষ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘরে গরুটির সন্ধান পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।

বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয়দের দাবি, একজন রাজনৈতিক দলের পদধারী নেতার গোয়ালঘরে চুরি হওয়া গরু পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। গরুটি সেখানে কীভাবে গেল এবং এর পেছনে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার বলেন, ‘বিষয়টি তিনি জানতে পেরেছেন। দলের নিয়মনীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল বা দেলুর সঙ্গে চুরির ঘটনায় কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, এ বিষয়ে দেলুকে একাধিকবার কল করেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬