বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ AM
 বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীরা

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীরা © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্য ও জামায়াত-শিবিরের অনলাইন গুজবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় মাদকবিরোধী, অপপ্রচার ও গুজববিরোধী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, ‘মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে তাঁদের অবস্থান স্পষ্ট। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় তাঁরা কাজ করবেন।’

ছাত্রদলের নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল ও বিভিন্ন ধরনের অপতৎপরতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবিরের বিভিন্ন পক্ষের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অভিযোগ রয়েছে। এসব অপপ্রচারের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

তারা আরও বলেন, মাদক শুধু শিক্ষার্থীদের শিক্ষাজীবন নয়, একটি প্রজন্মের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬