এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ AM
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান © সংগৃহীত

অনিবন্ধিত মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও এবং গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারকে শোকজ করে কেন্দ্রে তলব করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, জেলা শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে নয়াপল্টন কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।

জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় আক্তারুজ্জামানের অনিবন্ধিত মোটরসাইকেল থামায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে ওই দিন রাতে অর্ধশতাধিক নেতা-কর্মী নিয়ে এসপি কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করেন তিনি। এতে ভেতরে থাকা পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।

এ সময় তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ছবি ও ভিডিও ফুটেজ মুছে ফেলারও চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা মনে করছেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাঁকে কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে।

এ বিষয়ে আক্তারুজ্জামান বলেন, ‘কারণ দর্শানোর জবাব দিতে ঢাকায় যাচ্ছি। সোমবার রাতের ঘটনার কারণেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে ধারণা করছি।’

জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম জানান, পুরো বিষয়টি ভুল-বোঝাবুঝি থেকে হয়েছে এবং কেন্দ্রের কাছে ব্যাখ্যা দিয়ে সমাধান করা হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬