ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ PM
ছাত্রদল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোগো।

ছাত্রদল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোগো। © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ফিন্যান্স বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিতের অভিযোগ উঠেছে। আগামীকাল ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য Fundamentals of Mathematics/Business Mathematics (FIN-1104) কোর্সের পরীক্ষাটি স্থগিত করে নতুন তারিখে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে নতুন তারিখ এখনো জানানো হয়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবু মিহির স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, পূর্বঘোষিত ১৬ সেপ্টেম্বরের পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তবে অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আগামী ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে ‘নবীনবরণ অনুষ্ঠান-২০২৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে জবি শাখা ছাত্রদল। আয়োজকদের সূচি অনুযায়ী, সকাল ১১টায় নবীন শিক্ষার্থীদের বরণ, দুপুরে উপহার ও খাবার বিতরণ এবং বিকেলে অতিথি ও বিভিন্ন ব্যান্ডের পরিবেশনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে একটি ছাত্রসংগঠনের অনুষ্ঠানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পূর্বনির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তাঁদের মতে, এতে একাডেমিক কার্যক্রমের অগ্রাধিকার ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিন্যান্স বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘বিভাগের পূর্বনির্ধারিত সেমিস্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা একটি ছাত্রসংগঠনের অনুষ্ঠানের কারণে পিছিয়ে দেওয়া অত্যন্ত হতাশাজনক। কারণ এটি কোনো বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল অনুষ্ঠান নয়। উপরন্তু, ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একটি ছাত্রসংগঠনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দিতে পরীক্ষা রিশিডিউল করা হয়েছে।বিষয়টি আমাদের কাছে হতাশাজনক। এতে একাডেমিক কার্যক্রমের প্রতি বিভাগের অগ্রাধিকার ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।’

ফিন্যান্স বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ১৬ সেপ্টেম্বরের Fundamentals of Mathematics/Business Mathematics (FIN-1104) কোর্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা রিশিডিউল করা হয়েছে। বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখজনক। কারণ একটি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আগে থেকেই প্রস্তুতি থাকে। হঠাৎ পরীক্ষা পিছিয়ে দেওয়ায় মানসিক প্রস্তুতিতেও প্রভাব পড়েছে।’

তবে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের সঙ্গে সময়ের সাংঘর্ষিকতার কারণে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বায়েজিদ আলী।

তিনি বলেন, ‘আমাদের পরীক্ষার ডেট নির্ধারিত ছিল। কিন্তু ছাত্রদল কর্তৃক নবীনবরণের সঙ্গে পরীক্ষার সময় সাংঘর্ষিক হওয়ায় শিক্ষার্থীরা আবেদন করে পরীক্ষার একটি দিন রিশিডিউল করার জন্য। আমাদের নবীনবরণ তো একবারই হয়। তাই শিক্ষার্থীদের আবেদনের বিষয়টি বিবেচনা করে বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে একটি দিনের পরীক্ষা রিশিডিউল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ক্লাস বা একাডেমিক ক্যালেন্ডারে কোনো ধরনের সমস্যা হবে না।’

বিষয়টি নিয়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমি খুবই ব্যস্ত ছিলাম। মাত্র বিকেল চারটায় একটি মিটিং শেষ করেছি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই এবং এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9