বিটিভির শিল্পীদের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী

২২ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

প্রতিবছরই নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, আধুনিক সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, পল্লীগীতিসহ বিভিন্ন বিভাগে নতুন নতুন শিল্পীদের তালিকাভুক্ত করে থাকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এবছর বিটিভির তালিকাভুক্ত শিল্পী হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

বিটিভি ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবছর নজরুল সঙ্গীতে তালিকাভুক্ত শিল্পী হয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থী, রবীন্দ্র সঙ্গীতে ১৩ জন, লোকসঙ্গীতে ১৩ জন, আধুনিক সঙ্গীতে ৭ জন এবং উচ্চাঙ্গ সঙ্গীতে ১ জন শিক্ষার্থী।

কিংবদন্তি, অভিজ্ঞ ও গুণী শিল্পীদের দ্বারা সাধারণত অডিশনের মধ্য দিয়ে এসব শিল্পী চূড়ান্ত করা হয়। এ বছর প্রকাশিত তালিকায় অসাধারণ সাফল্য দেখিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের এমন সাফল্যে উচ্ছ্বসিত বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

নজরুল সঙ্গীতে নির্বাচিত শিল্পী প্রণব হালদার প্রান্ত বলেন, বিটিভির তালিকাভুক্ত শিল্পী হওয়া সত্যিই খুব আনন্দের। এ বছর আমি নজরুল সঙ্গীতে তালিকাভুক্ত হয়েছি। নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এতোজন বিটিভির তালিকাভুক্ত শিল্পী হয়েছে এটা আমরা শিল্পীদের জন্য যেমন গর্বের, তেমনি এই বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের।

বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ শাকিল হাসমী বলেন, বিভাগের শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা খুবই খুশি। আমাদের আরও অনেক শিক্ষার্থী রয়েছে যাদের তালিকাভুক্ত হওয়ার মতো সক্ষমতা রয়েছে। আমরা তাদেরও দিকনির্দেশনা দেবো। পরবর্তী সময়ে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে তালিকাভুক্ত শিল্পীর সংখ্যা আরও বাড়বে বলে আমি আশাবাদী।

ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9