কলকাতা বইমেলায় নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রীর গবেষণাগ্রন্থ ‘পরিবেশ ফোকলোর’

১৫ জানুয়ারি ২০২৪, ১০:১৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

ভারতের ইতিকথা পাবলিকেশন থেকে তরুণ ফোকলোর গবেষক আরমিন হোসেনের তৃতীয় গবেষণামূলক গ্রন্থ ‘পরিবেশ ফোকলোর’ প্রকাশিত হয়েছে। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশনীর স্টলে (৪৮৫ নং) গবেষণাগ্রন্থটি পাওয়া যাবে।

আরমিন হোসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলাের বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ফোকলোরের বিভিন্ন বিষয়ে গবেষকের গ্রন্থ ও গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ‘পরিবেশ ফোকলোর’ বইটিতে গবেষক তাত্ত্বিক ও প্রায়োগিক উভয় ক্ষেত্রে পরিবেশ ও ফোকলোরের মধ্যকার সম্পর্কের অনুসন্ধান লব্ধ জ্ঞানকাণ্ডকে প্রসারিত করার প্রয়াস করেছেন।

পরিবেশ ফোকলোর নিয়ে এটি প্রথম মৌলিক গবেষণাগ্রন্থ দাবি করে আরমিন হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ যেখানে হুমকির মুখে সেখানে ঐতিহ্যগত জ্ঞান পরিবেশ সুরক্ষায় নিয়ামক হিসেবে ভূমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, প্রকৃতি ও মানুষের মধ্যকার সম্পর্ক প্রাচীন। মানব সংস্কৃতির উপর প্রকৃতির যেমন প্রভাব রয়েছে তেমনি মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণের প্রয়াসে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলেছে। মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির এই অবস্থানকে সাম্যাবস্থা হিসেবে ঠিক চিহ্নায়িত না করা গেলেও সহাবস্থান বলা যেতে পারে।

ফোকলোর বিদ্যায়তনিক শাখায় পরিবেশকেন্দ্রিক বিকশিত ফোকলোর একটি টার্ম। এ ধরনের সাংস্কৃতিক উপাদান যুগ যুগ ধরে পরম্পরার ধারায় মানবজাতি লালন করে আসছে। যার সাথে লোকবিশ্বাস, সংস্কারের অকৃত্রিম সংযোগ রয়েছে বলে জানান তিনি।

গবেষণা গ্রন্থটি কিছুদিনের মধ্যে বাংলাদেশে বাতিঘর, রকমারি ডট কম, বুকস্‌ অফ বেঙ্গল, তক্ষশীলা, পেন্ডুলাম এর মাধ্যমে পাওয়া যাবে।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950