দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নও চলমান: শাবিপ্রবি ভিসি

১০ জানুয়ারি ২০২৪, ১২:০২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
শাবিপ্রবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্‌যাপন

শাবিপ্রবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্‌যাপন © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্‌যাপন করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে—ইনশাআল্লাহ এগিয়ে যাবে, যত ষড়যন্ত্রই হোক আমরা ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব। এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন চলমান রয়েছে, শিক্ষা ও গবেষণা ভালোভাবে চলছে। তাই সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়কে একটা জায়গায় নিয়ে যেতে হবে। 

তিনি আরও বলেন, এখানে আমি চিরকাল থাকব না, আমার সময়ও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তবে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা চলবে, তবে কোন কর্মকাণ্ডের যেন ছেদ না পড়ে। শেষে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান উপাচার্য।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ চলাকালে দীর্ঘ ৯ মাস পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের পর বন্দি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। পরে ১৯৭২ সালের এই দিনে কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশের মাটিতে ফিরে আসেন তিনি।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950