মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সভাপতি দস্তগীর সম্পাদক আদনান

২০ ডিসেম্বর ২০২৩, ১২:০২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৪ প্রকাশিত হয়েছে। ৩৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি কাজী গোলাম দস্তগীর আহাদ ও সম্পাদক আদনান আকিব।

নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের প্রাক্তন সদস্যবৃন্দ। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান শেষে প্রাক্তন এবং বর্তমান কমিটির সকলে একত্রিত হন। এ সময় প্রাক্তন সদস্যবৃন্দ সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। বিজয় দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।। 

ক্লাবের সভাপতি দস্তগীর প্রাক্তন কার্যনির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, " আশা করছি আমরা নতুন কমিটি নিয়ে নতুন উদ্যমে কাজ করতে পারবো। আমাদের ক্লাব বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করার পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছে। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায়ও কৃতিত্ব প্রদর্শন করছে। আগামীতে এই কার্যক্রমগুলো তরান্বিত করা হবে।" 

ক্লাবের সম্পাদক আদনান বলেন, " আমরা সকলে মিলে মিশে কাজ করায় ধীরে ধীরে ক্লাবের কাজের পরিধি বাড়ছে। আমরা বাঙালি সংস্কৃতি ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক প্রতিভাবান শিক্ষার্থী আছে তাদেরকে প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়াই আমাদের মূল লক্ষ্য।"

কমিটিতে সিনিয়র সহ সভাপতি স্পর্শ গুপ্ত, সহ সভাপতি তৌফিকুল ইসলাম আশিক, যুগ্ম সম্পাদক রেজওয়ান খান ও নন্দিতা পাল, কোষাধ্যক্ষ নোশিন তাবাসসুম হৃদিতা, সাংগঠনিক সম্পাদক শাফকাত হাসান ও নুরে আফছানা অর্পি, সাংস্কৃতিক সম্পাদক তাসমিম হোসেন সাম্য ও ইফাত জাহান সনেট। 

নবীনবরণের কনসার্টে সংঘর্ষ: ক্ষমা চাইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা নটর ডেম কলে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কার্যক্রম ও জবাবদিহি প্রতিবেদন তুলে ধরলেন ভিপি-জিএস,…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলিতে শূন্যপদের তথ্য দিতে জটিলতা, অধিদপ্তরে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬