বেরোবিতে অভিযোগ প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM

© টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবি অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়ন কমিটি এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে। উপাচার্য হিসেবে দায়িত্ব পাবার পর শিক্ষার্থীদের সেশনজট নিরসন করা হয়েছে। এছাড়াও আরো অনেক সমস্যা রয়েছে এবং সেগুলির সমাধানে কাজ করা হচ্ছে। তিনি বলেন, আগামীতে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন এর সুফল পাবেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সচিব ড. ফেরদৌস জামান বলেন, বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশের অনেক অগ্রগতি অর্জন হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের দুর্বার গতিতে বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও এগিয়ে চলেছে। বিশ্বের সাথে বাংলাদেশ অনেক সূচকে এগিয়ে থাকলেও শিক্ষায় কিছুটা পিছিয়ে আছে। আগামীতে শিক্ষাক্ষেত্রে কাঙ্খিত অগ্রগতি অর্জনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়ন কমিটির সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বেরোবি রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, ইউজিসির উপ-পরিচালক বিষ্ণু মল্লিক, ইউজিসির প্রশাসন বিভাগের সহকারী সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব। কর্মশালাটি সঞ্চালনা করেন অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়ন কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬
সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬