সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সালেহ আহমেদ আর নেই

১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম প্রফেসর মো. সালেহ আহমদ

এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম প্রফেসর মো. সালেহ আহমদ © টিডিসি ফটো

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মো. সালেহ আহমদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক এজদানী। 

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। গুণী এই শিক্ষাবিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সিলেটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন সালেহ আহমেদ। চতুর্দশ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। 

১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে এবং পরবর্তীতে আবারো পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন এই দেশ বরেণ্য শিক্ষাবিদ।

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভেটিংয়ে উঠেছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন প্লাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আদম (আ.)-ই কি প্রথম মানুষ? কুরআন কী বলে?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
তরুণদের অভিনয় শেখার সুযোগ, মাস্টারক্লাস নেবেন মোশাররফ করিম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬