যথাযোগ্য মর্যাদায় ইবিতে বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর ২০২৩, ১২:২০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শোক র‌্যালি বের করে ইবি প্রশাসন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শোক র‌্যালি বের করে ইবি প্রশাসন © টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোর সামনে কালো পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি শোক র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের পাদদেশে এসে শেষ হয়।

পরে একে একে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ আবাসিক হল ও বিভাগসমূহ স্মৃতিসৌধের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে, ১৩ ডিসেম্বর দিবাগত রাতে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করা হয়।

এসএসসিতে জিপিএ-৫, পুরস্কার হিসেবে বিমানের টিকেট পেলেন ৯ শিক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভেঙে ফেলা হলো নামফলক, অভিযোগ ছা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন কবে, যা বল…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীকে বাসায় ডেকে খাতায় লিখিয়ে নম্বর বাড়ানোর…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ২৩ …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬