ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’

০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ AM
ক্র্যাক ম্যানেজার্স ২০২৬

ক্র্যাক ম্যানেজার্স ২০২৬ © সৌজন্য প্রাপ্ত

শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের (ডিইউএমসি) আয়োজনে প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

আগামী ৫ নভেম্বর প্রতিযোগিতার উদ্বোধন হবে। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে একটি অনলাইন কর্মশালা। এরপর ১৬ নভেম্বর প্রথম রাউন্ডে দলগুলোকে নির্ধারিত ব্যবসায়িক কেসের সমাধান স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে জমা দিতে হবে। সেখান থেকে নির্বাচিত সেরা ছয়টি দল ১৯ নভেম্বর সরাসরি গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে।

প্রতিযোগিতায় কোনো নিবন্ধন ফি নেই। একজন থেকে সর্বোচ্চ তিনজন সদস্য নিয়ে দল গঠন করা যাবে এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও একসঙ্গে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার মোট প্রাইজপুল ৬০ হাজার টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার, প্রথম রানারআপ ২০ হাজার এবং দ্বিতীয় রানারআপ ১০ হাজার টাকা। আগামী ২৫ নভেম্বর টিএসসি অডিটোরিয়ামে ৫৬তম ম্যানেজমেন্ট ডে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০০৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা বিকাশে কাজ করে আসছে। ক্লাবটির উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ক্যারিয়ার প্লেসমেন্ট সেন্টার (CPC) ও ক্যারিয়ার কম্পাস এবং জাতীয় পর্যায়ের লোগো ডিজাইন প্রতিযোগিতা InkwQrks। এ ছাড়া বিভিন্ন কর্মশালা, সেমিনার ও ব্যবসায়ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে ক্লাবটি শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করছে।

ইভেন্ট লিংক: https://facebook.com/events/s/crack-managers-2026-an-intra-m/1811275776811083/

রেজিস্ট্রেশন লিংক: https://tickify.live/o/tickify/crack-managers-2026 

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে— ছাত্রীদের ওপর লাঠিচার্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাপান যাওয়া হলো না নিঝুমের, সড়কেই ঝরল প্রাণ
  • ০৭ নভেম্বর ২০২৬
ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা?
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রেনের ছাদে উঠে প্রাণটাই হারালেন স্কুলশিক্ষক 
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950