চবি মাদারীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাগর-সাজ্জাদ

১৩ ডিসেম্বর ২০২৩, ১০:০২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
মো. সাগর ফকির ও সাজ্জাদ হোসেন

মো. সাগর ফকির ও সাজ্জাদ হোসেন © সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাদারীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. সাগর ফকির ও সাধারণ সম্পাদক একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজ্জাদ হোসেন।

সংগঠনের শিক্ষক উপদেষ্টামণ্ডলী ড. জামাল উদ্দিন আহমেদ, শামসুন নাহার (মিতুল), ড. লিটন মিত্র, মোহাম্মদ নাসিরুল হক এবং সংগঠনের সভাপতি এস এম ফায়জুল হক ও সাধারণ সম্পাদক মোর্শেদা রহমান স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।

একই সঙ্গে আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য সভাপতি-সম্পাদককে নির্দেশ দেওয়া হয়।

নব-নির্বাচিত সভাপতি মো. সাগর ফকির বলেন, মাদারীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুরের সকল শিক্ষার্থীদের সংগঠন। শিক্ষার্থীদের সকল প্রয়োজনে আমরা তাদের পাশে থাকব। সংগঠন কে গতিশীল রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের প্রিয় সংগঠন।

সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুর এর শিক্ষার্থীদের পাশে সব সময় বটবৃক্ষ হয়ে থাকবে আমাদের এ সংগঠন।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শেখ নুসরাত জাহান সোমা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের রানা তালুকদার।

ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাবিপ্রবির প্রথম নারী চেয়ারম্যান হলেন জিওলজি বিভাগের ওয়াহিদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
পদত্যাগ করতে পারেন ট্রাম্পের অন্তত ৫ মন্ত্রী
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950