নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রপ্রদর্শনী

২৯ নভেম্বর ২০২৩, ০১:১২ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রপ্রদর্শনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রপ্রদর্শনী © সংগৃহীত

প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একক চিত্রকর্ম প্রদর্শনী। চারুকলা বিভাগের স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান রুমির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে তিন দিনব্যাপী একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে শিল্পী আব্দুর রহমান রুমির প্রায় ১০০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) চিত্রপ্রদর্শনীর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার একক চিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও দর্শনার্থীরা।

একক প্রদর্শনীর ব্যাপারে রুমি বলেন, এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার চিত্রকর্ম এঁকেছি। ইচ্ছে ছিলো স্নাতক পর্যায়ের কাজগুলো একক চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার। সে চিন্তা থেকেই এই আয়োজন। 

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, সবাই এককভাবে প্রদর্শনীর সাহস করতে পারে না। রুমির আজকের এই পর্যায়ে আসার পথটা ততটা মসৃণ ছিলো না। পারিবারিক বাঁধা, সামাজিক বাঁধা পেরিয়ে সে আজ এই পর্যায়ে আসতে পেরেছে, এটা সত্যিই গর্বের বিষয়।

বাস ডুবে যাচ্ছিল পানিতে, বাঁচার আকুতি জানাচ্ছিলেন শিক্ষক-শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৭৪ আসামি গ্রেপ্তার, ১৯ কিশোর গ্যাং সদস্…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ বায়দূষণের শীর্ষে দিল্লি, চতুর্থ ঢাকা
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে জরুরি নির্দেশনা শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ অপরিকল্পিতভাবে খনন-বালু বাণ…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘আয় হায়ে কী চাল’—কলেজে মেয়েদের হাতে টিজিংয়ের শিকার হয়েছিলেন…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950