অবরোধেও স্বাভাবিক নিয়মে চলবে খুবির ক্লাস-পরীক্ষা

০২ নভেম্বর ২০২৩, ০৮:২৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© সংগৃহীত

সারাদেশে বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচিতেও স্বাভাবিক নিয়মেই খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সশরীরে চলবে ক্লাস-পরীক্ষা।

দেশব্যাপী হরতাল-অবরোধে আসন্ন টার্ম ফাইল পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর)  সাংবাদিকদের একথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। 

তিনি বলেন, "০৫ ও ০৬ নভেম্বর (রবিবার ও সোমবার) যথারীতি নির্ধারিত পরীক্ষাসমূহ ক্লাস-অনুষ্ঠিত হবে। পাশাপাশি আমাদের সকল রুটেই বাস চলবে। আমরা ইতিমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি এবং আমাদের বাসের রুটগুলো তাদের জানিয়েছি। তারা সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়গুলো তদারকি করবেন। "

উল্লেখ্য, বিএনপির ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত  সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর, আবারও ০৫ ও ০৬ নভেম্বর ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷

ট্যাগ: খুবি
রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬