অবরোধেও চালু থাকবে জবির কার্যক্রম, চলবে সব রুটের বাস

৩০ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস © সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী আগামী ৩ দিনের ( মঙ্গল, বুধ, বৃহস্পতিবার) অবরোধ কর্মসূচির মধ্যেও যথারীতি চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বাস।সোমবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক।

তিনি জানান, সকল চালকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সকল রুটে যথা সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলবে। এছাড়াও দুপুরের সার্কেল বাসও যথাসময়ে চলবে। দূর থেকে আসা বাস চালকদের অবস্থা বুঝে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পরিবহন প্রশাসক।

এইদিকে, রবিবার ( ২৯ অক্টোবর) হরতালেও চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব রুটের বাস। তবে প্রতিটি বাসে শিক্ষার্থীদের সংখ্যা ছিল খুবই নগন্য। হরতাল অবরোধে বাস চালু রাখার বিষয়ে একাধিক শিক্ষার্থী বলেন, গত দুইদিন ধরে যেভাবে সড়কে সহিংসতা লক্ষ্য করেছি তাতে বিশ্ববিদ্যালয়ের বাস চালু রাখার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। যদি কোনো শিক্ষার্থী সহিংসতার মুখে পড়ে কোনো ক্ষতির সম্মুখীন হয় তার দায়ভার কি বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে? 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কর্মকাণ্ড যথা নিয়মে পরিচালিত হবে। আর সড়কে বিশ্ববিদ্যালয় বাসগুলোর যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

প্রসঙ্গত, গতকাল রবিবার (২৯ অক্টোবর) আগামী মঙ্গল, বুধ, বৃহস্পিতাবর টানা তিন দিনের অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ সোমবার জামায়াতে ইসলামী বাংলাদেশও একই দিনে অবরোধের ঘোষণা দেয়।

অফিস সহকারীর গাফিলতিতে এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ৮ শিক্…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ইরান বাদ পড়ায় ফিফার বিরুদ্ধে মামলা, ১২ হাজার কোটি…
  • ০৩ জুলাই ২০২৬
এইচএসসিতে স্কাউট-বিএনসিসি মোতায়েনের নির্দেশ, বসানো হচ্ছে শে…
  • ০৩ জুলাই ২০২৬
মারধর ঠেকাতে গিয়ে ঘুষিতে প্রাণ গেল গ্রিল মিস্ত্রির, অভিযুক্…
  • ০৩ জুলাই ২০২৬
ইমাম রেজার মাজারের লাল পতাকা খামেনির কফিনে, শেষ বিদায়ের প্র…
  • ০৩ জুলাই ২০২৬
‘আমাদের কাটছাঁট করে ১৫ হাজার হচ্ছে, আর তাদেরটা ১ লাখ ৪০ থেক…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence