‘প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটলেও জ্ঞান চর্চা যেন অব্যাহত থাকে’

২৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
খুবিতে তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসবের শুরু হয়েছে

খুবিতে তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসবের শুরু হয়েছে © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৯ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসবের শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপ-উপাচার্য বলেন, দীর্ঘ চারটি বছর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে শিক্ষাসমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ একটি আনন্দঘন মুহূর্ত। এ আনন্দ ও উৎসাহ নিয়ে নিজেদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আজীবন ধরে রাখতে হবে। নিজেদের মেধা দিয়ে দেশ ও জাতির উন্নয়নের অগ্রযাত্রা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্ম ও দক্ষতার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাসমাপনীর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটলেও জ্ঞান চর্চা যেন অব্যাহত থাকে। একই সাথে একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষাসমাপনী উৎসবের সাথে এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম ও ভাবমূর্তির দিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি। উপ-উপাচার্য তিনি ১৯ ব্যাচের এ আয়োজনের সাফল্য কামনা করেন।

আরো পড়ুন: নতুন শিক্ষাক্রমের সমালোচনা করে পোস্ট, শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে শোকজ

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন। এসময় সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দসহ শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর হেমন্তের মিষ্টি রোদে শিক্ষার্থীরা মেতে ওঠে রঙ উৎসবে। প্রথম দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষাসমাপনী উৎসব উপলক্ষ্যে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তৃতীয় ও সমাপনী দিন শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় মুক্তমঞ্চে কনসার্টের আয়োজন রয়েছে।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬