রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দার

০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ PM
রাবি ছাত্রদল নেতা মো. সুজন আলী জোয়াদ্দার

রাবি ছাত্রদল নেতা মো. সুজন আলী জোয়াদ্দার © সংগৃহীত

শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখায় সম্মানজনক ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদল নেতা মো. সুজন আলী জোয়াদ্দার। স্নাতকোত্তরে (এমবিএ) পরীক্ষায় ৪.০০-এর মধ্যে ৩.৮৮ সিজিপিএ পেয়ে বিভাগে দ্বিতীয় স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এবং মাদার বখ্শ হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘ডিনস অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ আয়োজিত এ অনুষ্ঠানে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডিনস অনার্স লিস্টে স্থান পাওয়া শিক্ষার্থীদের সম্মানিত করা হয়।

সুজন আলী জোয়াদ্দার এমবিএ পরীক্ষায় ৩.৮৮ সিজিপিএ নিয়ে বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন। এ ফলাফলের ভিত্তিতে তিনি ২০২৪ সালের ডিনস অনার্স লিস্টে স্থান পান। এর আগে বিবিএ পরীক্ষায় ৩.৭৯ সিজিপিএ নিয়ে তিনি বিভাগে চতুর্থ হয়েছিলেন।

শিক্ষাজীবনে একাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণাতেও সাফল্য অর্জন করেছেন সুজন। এ পর্যন্ত তাঁর মোট আটটি গবেষণা প্রবন্ধ ও বুক চ্যাপ্টার প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি গবেষণা প্রবন্ধ স্কোপাস-ইনডেক্সড কিউ১ জার্নালে প্রকাশিত হয়েছে। আরেকটি গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য গৃহীত হয়েছে। এ ছাড়া স্প্রিঙ্গার নেচার থেকে প্রকাশের জন্য গৃহীত হয়েছে তাঁর একটি বুক চ্যাপ্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। সম্মাননা গ্রহণের সময় সুজন আলী জোয়াদ্দারের বাবা-মাও উপস্থিত ছিলেন।

এ অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্য কামনা করেছে সংগঠনটি।

খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, টেনে তুললেন …
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩৭৩৫ কোটি টাকা ঋণ দিচ্ছে …
  • ০৭ নভেম্বর ২০২৬
কার্যালয়ের সামনেই বিএনপি কর্মীদের ওপর আ.লীগের হামলা, ৩ জনের…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাবির কোনো শিক্ষার্থী স্বজ্ঞানে শিবিরকে ভোট দিতে পারে, বিশ্…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা, আলোচনা তুঙ্গে
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950