গুচ্ছের সর্বশেষ ধাপের ভর্তির সময়সূচি ঘোষণা

১৪ অক্টোবর ২০২৩, ০৮:১৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ষষ্ঠ ও সর্বশেষ পর্যায়ের প্রাথমিক ভর্তি আজ শনিবার (১৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিক ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএসটি ভর্তি প্রক্রিয়ার ষষ্ঠ (সর্বশেষ) পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে নির্ধারিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

১. প্রাথমিক ভর্তি ও ফি প্রদান: ১৪ অক্টোবর দুপুর সাড়ে ১২টা হতে ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রাথমিক ভর্তি ও সংশ্লিষ্ট ফি ৫ হাজার টাকা প্রদান সম্পন্ন করতে হবে।

২. চূড়ান্ত ভর্তি: ১৭ হতে ১৮ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ প্রয়োজনীয় ভর্তি ফি প্রদানপূর্বক চুড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন: উচ্চশিক্ষায় বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে আমেরিকা

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালীন কিছু বিষয় সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হবে। পছন্দক্রমে অন্তর্ভূক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি-গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না। 

প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি-এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি …
  • ০৩ জুলাই ২০২৬
মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence