ঢামেকে জবি ছাত্রের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১০ অক্টোবর ২০২৩, ১০:৫০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
সোহেল রানা

সোহেল রানা © সংগৃহীত

পেটে ব্যথা ও বমি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিক্ষার্থীর নাম সোহেল রানা। তিনি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে মারা যান সোহেল। এর আগে গতকাল সোমবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

তবে সোহেল রানার সহপাঠীদের অভিযোগ, ঢামেক হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আখতার বলেন, আমি শুনেছি আমাদের বিভাগের শিক্ষার্থী সোহেল মারা গেছে। আমরা এ মৃত্যু কখনই কামনা করি না। আমরা তার মৃত্যুতে শোকাহত। 

এদিকে, ঢামেক হাসপাতালে নেওয়ার পর সোহেলের চিকিৎসায় অবহেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বন্ধু সোহাগ। হাসপাতালে ভর্তি করার পর সোহেলের সঙ্গে ছিলেন সোহাগ।

কুবি শিক্ষিকার ছেলের মরদেহ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‎জবির দ্বিতীয় গেট জুড়ে বাসের সারি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‎কে হচ্ছেন রাষ্ট্রপতি মনোনীত জাবি সিন্ডিকেট সদস্য?
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দলও
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নির্যাতনের চিহ্ন, কোথাও পোড়ানো— ‘একই কায়দায়’ ফেলে রাখা ৯ না…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬