জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্সের ক্লাস শুরু

১০ অক্টোবর ২০২৩, ০৯:৩৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো অন-ক্যাম্পাস অনার্স কোর্স চালু করা হয়েছে। আজ সোমবার (১০ অক্টোবর) থেকে ক্লাস শুরু হয়েছে। প্রথমবার চার বিষয়ে অনার্সে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। যদিও অন-ক্যাম্পাসে অনার্স কোর্স চালু সংক্রান্ত সব কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথমবার চারটি বিষয়ে ১৬০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা ছিল। তবে ১৩০ জনকে নিয়ে ক্লাস শুরু হয়েছে। বাকি আসনগুলো মেধাতালিকা থেকে পূরণ করা হবে।

ইউজিসির নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, আমরা একাডেমিক মার্স্টারপ্ল্যান করেছি। সে অনুযায়ী এসব একাডেমিক প্রোগ্রাম চালু করেছি। তাছাড়া সারাদেশে ৮০০ কলেজে অনার্স বিষয় পড়াচ্ছি। সেগুলোতে ইতিমধ্যে এমফিল ও পিএইচডি ডিগ্রি দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেখানে মাত্র চারটি বিষয়ে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে স্নাতক প্রোগ্রাম চালু করা হলে তো সমস্যা দেখছি না। তবে ইউজিসি যে চিঠি দিয়েছে সেটির আমরা জবাব দিয়েছি। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে বসবো।

জানা গেছে, একটি এফিলিয়েটিং বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও এ বিশ্ববিদ্যালয়ে এর আগেই অন-ক্যাম্পাস এমফিল, পিএইচডি এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সে শিক্ষার্থী ভর্তি চলছে। এবারই প্রথম স্নাতক সম্মান বিষয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। এই চারটি বিষয়ে অনার্স কোর্স হচ্ছে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া
  • ০৭ নভেম্বর ২০২৬
নারী সেজে ৮ বছর আত্মগোপনে, যেভাবে ধরল পুলিশ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের অবিশ্বাস্য কীর্তিতে আবেগঘন বার্তা মুশফিকের
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ সময় বাড়ল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল …
  • ০৭ নভেম্বর ২০২৬
ইয়ামালের ৭ ব্যালন ডি’অর জয়েও অবাক হবেন না রাশফোর্ড
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950