ওএমআর যুক্ত খাতায় সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা

১০ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
ঢাবি ও সাত কলেজের লোগো

ঢাবি ও সাত কলেজের লোগো © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার দীর্ঘ ৭ বছর পর ওএমআর যুক্ত খাতায় সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে ফল প্রকাশের দীর্ঘ সময় ক্ষেপণের বিষয়টির কিছুটা হলেও সমাধান আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম (পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ) সহজ ও গতিশীল করার লক্ষ্যে মাস্টার্স ফাইনাল ২০২২ সনের পরীক্ষাটি ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) যুক্ত খাতায় গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। যা ইতিমধ্যে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এই পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর এবং ফরমপূরণের বর্ধিত তারিখ ১৫ অক্টোবর। নির্ধারিত এই  তারিখের পর বিলম্বে ফরমপূরণের সুযোগ থাকবে না।

এছাড়াও যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে প্রথমবার ওএমআর যুক্ত খাতায় পরীক্ষা গ্রহণ করা হবে সেজন্য বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সাত কলেজ প্রশাসনকেও অনুরোধ করা হয়েছে।

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া
  • ০৭ নভেম্বর ২০২৬
নারী সেজে ৮ বছর আত্মগোপনে, যেভাবে ধরল পুলিশ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের অবিশ্বাস্য কীর্তিতে আবেগঘন বার্তা মুশফিকের
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ সময় বাড়ল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল …
  • ০৭ নভেম্বর ২০২৬
ইয়ামালের ৭ ব্যালন ডি’অর জয়েও অবাক হবেন না রাশফোর্ড
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950