নিরাপত্তা জনিত কারণে জবিতে আসছেন না শিল্পী জেমস

০৯ অক্টোবর ২০২৩, ০৬:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোগো ও জেমস।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোগো ও জেমস। © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবসে নগর বাউল খ্যাত শিল্পী 'জেমস' কে আনার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা জনিত কারণে তিনি আসছেন না বলে জানা গেছে। সোমবার (৯ অক্টোবর) সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মাদ বিষয়টি নিশ্চিত করেন। 

অধ্যাপক ড. নূর মোহাম্মাদ বলেন, নিরাপত্তা জনিত কারণে এবারের বিশ্ববিদ্যালয় দিবসে জেমসকে নিয়ে আসার যে পরিকল্পনা নেওয়া হয়েছিলো তা থেকে সরে আসা হয়েছে। 

আরো পড়ুন: ক্লাস চলাকালীন সময়ে জবি ক্যাম্পাসে খেলাধুলায় নিষেধাজ্ঞা

অন্য কোনো ব্যান্ড দল আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হাতে এখনো কিছুদিন সময় আছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে কাদেরকে আনা যায় তা নিদিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে। 

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এবারের বিশ্ববিদ্যালয় দিবসে জেমসকে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়।

ট্যাগ: জবি জবি
সরকারি চাকরিজীবীদের বেতন অনলাইনে নির্ধারণ কীভাবে, নবম পে স্…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
উচ্চতর গ্রেডে বেতন পাবেন কারা, যা আছে পে-স্কেলের গেজেটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন ধাপে বাস্তবায়ন হবে নবম পে স্কেল, কোন ধাপে কী জেনে নিন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দিন থেকেই বিরোধী দল অসহযোগিতা করে যাচ্ছে: পানিসম্পদ ম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কোন গ্রেডে বেতন বাড়ল কত?
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাড়ির পাশের পুকুরে মিলল যুবকের মরদেহ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬