কুবি ছাত্রলীগের কর্মীসভায় বহিরাগতদের ছড়াছড়ি, প্রশাসনের বাঁধা

০৯ অক্টোবর ২০২৩, ০৪:০৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
ছাত্রলীগের কর্মীসভাকে কেন্দ্র করে বহিরাগতদের নিয়ে এসেছে পদপ্রত্যাশীরা

ছাত্রলীগের কর্মীসভাকে কেন্দ্র করে বহিরাগতদের নিয়ে এসেছে পদপ্রত্যাশীরা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা আজ। কর্মীসভাকে কেন্দ্র করে বহিরাগতদের নিজেদের জনপ্রিয়তার জানান দিতে বহিরাগত কর্মী ভাড়া করেছেন অনেকেই। ফলে ক্যাম্পাসে বহিরাগতদের বিচরণ বৃদ্ধি পেয়েছে। এদিকে বহিরাগতদের ফেরাতে ক্যাম্পাসের প্রধান ফটকে প্রক্টরিয়াল বডিকে অবস্থান নিতে দেখা গিয়েছে। 

আজ সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বহিরাগতদের অবস্থান নিতে দেখা গেছে। 

আরও পড়ুন: ছাত্রলীগের নেতৃত্বে আসতে সক্রিয় হত্যা মামলার আসামিসহ বিতর্কিতরা

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, পলিটেকনিকের শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় মানুষজনদের ক্যাম্পাসে দলবদ্ধভাবে প্রবেশ করেছে। কর্মীসভাকে ঘিরে যদি এমন  প্রবেশ ঘটে তাহলে যেকোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। এদিকে প্রক্টরিয়াল বডি বেশ কয়েকজন বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করে দিতে দেখা গেছে। 

বহিরাগতদের প্রবেশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, বহিরাগতদের প্রবেশ যাতে না করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আমাদের প্রক্টরিয়াল বডি প্রবেশ মুখে অবস্থান নিয়েছে। তারপরও যদি মিছিলের সাথে কেউ ডুকে যায়, আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া
  • ০৭ নভেম্বর ২০২৬
নারী সেজে ৮ বছর আত্মগোপনে, যেভাবে ধরল পুলিশ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের অবিশ্বাস্য কীর্তিতে আবেগঘন বার্তা মুশফিকের
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ সময় বাড়ল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল …
  • ০৭ নভেম্বর ২০২৬
ইয়ামালের ৭ ব্যালন ডি’অর জয়েও অবাক হবেন না রাশফোর্ড
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950