ঢাকা কলেজের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM

© সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটের ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাশেদুল হাসান ইমন(২০) নামে বনশ্রী আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর )মাগরিবের আযানের সময় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটায় মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থী বন্ধুবান্ধবসহ ঢাকা কলেজ মাঠে খেলা করে। পরে বন্ধুবান্ধবসহ পুকুরে গোসল করতে নামে। পরে ডুবে গেলে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা নীলক্ষেত থানায় জানিয়েছি। মতিঝিল থেকে তার ভাই এসেছে।

যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এবারও বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ২০ অক্টোবর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা পরিষদে যে দেশের স্থায়ী আসন চাইলেন জাতিসংঘ মহাসচিব
  • ২২ সেপ্টেম্বর ২০২৬