৭৭ আসন ফাঁকা রেখেই বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৭৭টি আসন ফাঁকা রেখেই ২০২২-২৩ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গুচ্ছ ভর্তি কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত ৩ সেপ্টেম্বর থেকে নতুন বর্ষের ক্লাস শুরু হয়েছে। তবে এখনো ৭৭টি আসন ফাঁকা রয়েছে। যদি কোনো শিক্ষার্থী কেন্দ্রীয় গুচ্ছ ভর্তির নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলে আসেন তাহলে ভর্তি হতে পারবেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ২২টি বিভাগের সমন্বয়ে ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা ও ভর্তি সম্পন্ন হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিট মিলে মোট আসন ১ হাজার ৩৯৫টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে সর্বাধিক ৭১৬টি, ’বি’ ইউনিটে ৩৬৬টি এবং ‘সি’ ইউনিটে ৩১৩টি আসন রয়েছে।

ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence