নজরুল বিশ্ববিদ্যালয়ে মনস্তাত্ত্বিক চিকিৎসা বিষয়ক কর্মশালা কাল

৩০ আগস্ট ২০২৩, ০৮:২৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM

© সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে শিক্ষার্থীদের মানসিক সুস্থতায় মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে আগামীকাল।

বুধবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সকাল ৯ টায় শুরু হবে উদ্বোধনী পর্ব।

আরও পড়ুন: ভর্তি ফি ধার্যে সবার শীর্ষে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহযোগিতায় কাজ করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। মানসিক স্বাস্থ্য তার মধ্যে অন্যতম। আমরা সকল বিভাগের শ্রেণি প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সাথে নিয়মিত সেশনের আয়োজন করি। এরই ধারাবাহিকতায় আগামীকাল শিক্ষার্থীদের মানসিক সুস্থতায় মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহজাবীন হক। কর্মশালায় চেয়ারপার্সন হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. তপন কুমার সরকার এবং স্বাগত বক্তব্য রাখবেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence