গুচ্ছের শেষ পর্যায়ের প্রাথমিক ভর্তিতে শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২১ আগস্ট ২০২৩, ১১:১৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
জিএসটি গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়

জিএসটি গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ে (শেষ পর্যায়) প্রাথমিক ভর্তির বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভর্তির তারিখ এবং প্রক্রিয়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার আহবান করলে প্রার্থীকে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। আবেদনকারী ইতোপূর্বে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হলে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় হতে চূড়ান্ত ভর্তি ফি আবেদনকারীকে ফেরত দেওয়া হবে।

ইতোমধ্যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে পরবর্তী পর্যায়ে অন্য কোন বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জমাকৃত মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আছে সেখানেই থাকবে। স্থানান্তরের প্রয়োজন নেই।

বিশেষভাবে লক্ষ্যনীয় যে, Migration Stop একবার সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয় বা বিভাগের জন্য কোনোভাবেই বিবেচিত হবে না। এমনকি পরবর্তীতে কোটায় অন্য কোন বিভাগের জন্য নির্বাচিত হলে তা বিবেচিত হবে না।

চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া রোববার (২০ আগস্ট) হতে মঙ্গলবারের (২২ আগস্ট) মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে আজ সোমবার (২১ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মূল কাগজপত্র জমা দেওয়া যাবে মঙ্গলবার (২২ আগস্ট) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করে থাকলে পরবর্তী পর্যায়ে অন্য কোন বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও জমাকৃত মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আছে সেখানেই থাকবে। স্থানান্তরের প্রয়োজন নাই।

আমাদের দেশে বড় কোম্পানিগুলো একাডেমিয়া-ইন্ডাস্ট্রি লিংকেজে গ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব মাদ্রাসা অধ্যক্ষকে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষাবোর্ডের ১০০টি  উত্তরপত্র হারালেন শিক্ষক, ৩ দি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রত…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবির আইন বিভাগে ভর্তি: আবেদন থেকে প্রস্তুতি, যা জানা দরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬