শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিপ্লবী পরিষদের শ্রদ্ধা

০৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ AM
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারত করেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতারা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারত করেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতারা © সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও শহীদ বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারত করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতারা। শনিবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের মাজারে উপস্থিত হয়ে নেতারা ফাতিহা পাঠ করেন।

তারা শহীদ জিয়াউর রহমানসহ ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবে সম্পৃক্ত সকল মরহুম সৈনিক- অফিসার ও বেসামরিক নাগরিকের রূহের মাগফিরাত ও জীবিতদের নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। 

মাজার জিয়ারতে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সালমান সাকিব, সাকিব সামিন ও জয়নাল আবেদিন এবং বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্যসচিব ফজলুর রহমান, সহকারী সদস্যসচিব মো. আরিফুল ইসলাম প্রমুখ।

জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের খোমেনী ইহসান বলেন, ‘শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়ে একাত্তরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। তবে মুক্তিযুদ্ধ শেষে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র পাইনি। মুক্তিযুদ্ধের পরপরই আমরা ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছিলাম। তবে সেই শাসনের পতন হলে শহীদ জিয়ার নেতৃত্বে সাতই নভেম্বরে সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার সূচনা হয়।’

তিনি বলেন, ‘শহীদ জিয়া আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের স্থপতি ছিলেন। তিনি সৎ মুসলিম শাসকের দৃষ্টান্ত ছিলেন। তিনি কোনো একটি দলের নন। তিনি সব দেশপ্রেমিক জনগণের। আমাদের দল মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি করে। আমরা আদর্শিক কারণে তার জন্য দোয়া করতে মাজারে এসেছি।’

খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবাদ বিরোধী মহীয়সী মুসলিম নেত্রী ছিলেন। তাকে আধিপত্যাবাদী ও ফ্যাসিবাদী কারাবন্দী করে মৃত্যর মুখে ঠেলে দিয়েছে। তাকে আমরা শহীদ মনে করি। আমরা আজ তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করে দেয়া করেছি।’

খোমেনী ইহসান আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শহীদ জিয়া ও শহীদ খালেদা জিয়ার আধিপত্যবাদ-ফ্যাসিবাদ বিরোধী নীতি অনুসরণ করবেন। ঘুষ দুর্নীতি চাঁদাবাজি দমন করে একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখবেন।’

মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯
  • ০৮ নভেম্বর ২০২৬
চতুর্থ দিনের শুরুটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
যুবদল নেতাকে গালাগাল করায় পদ হারালেন ছাত্রদল নেতা
  • ০৮ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর, বরখাস্ত সহকারী শ…
  • ০৮ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পাঁচ অগ্রাধিকারের কথা জ…
  • ০৮ নভেম্বর ২০২৬
গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, শিল্পাঞ্চলে ফিরছে স্বা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950