গোল্ডেন বুট জিতলেন মেসি

০৮ নভেম্বর ২০২৬, ১১:১২ AM
টানা দুইবার গোল্ডেন বুট জিতলেন মেসি

টানা দুইবার গোল্ডেন বুট জিতলেন মেসি © সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে ২৬টি গোল করে এই পুরস্কার জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুইবার গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন মেসি।

মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচটিতে নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দুটি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। ঘরের মাঠে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

গোল্ডেন বুটের দৌড়ে মেসির ধারেকাছেও যেতে পারেননি অন্য প্রতিদ্বন্দ্বীরা। তালিকায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। আর ন্যাশভিল এসসির স্যাম সারিজের গোলসংখ্যা ২১।

এর আগে গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। ওই গোলসংখ্যা এমএলএসের ইতিহাসে এক মৌসুমে চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ড। এবার আগের মৌসুমের গোলসংখ্যা ছুঁতে না পারলেও টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে লিগে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

চলতি মৌসুমে ইন্টার মায়ামির আক্রমণভাগেও সবচেয়ে বড় অবদান রেখেছেন মেসি। লিগে সর্বোচ্চ ৮০টি গোল করেছে দলটি। এর মধ্যে ২৬টি গোল নিজে করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ইন্টার মায়ামির মোট ৮০ গোলের মধ্যে ৪৩টিতেই সরাসরি অবদান রেখেছেন তিনি।
 

মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯
  • ০৮ নভেম্বর ২০২৬
চতুর্থ দিনের শুরুটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
যুবদল নেতাকে গালাগাল করায় পদ হারালেন ছাত্রদল নেতা
  • ০৮ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর, বরখাস্ত সহকারী শ…
  • ০৮ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পাঁচ অগ্রাধিকারের কথা জ…
  • ০৮ নভেম্বর ২০২৬
গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, শিল্পাঞ্চলে ফিরছে স্বা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950