এক দাবিতে প্রেসক্লাবে আমরণ অনশন ৭ কলেজ শিক্ষার্থীদের

২০ আগস্ট ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার এক দফা দাবিতে গণঅনশন শুরু করেছেন। রোববার (২০ আগস্ট) প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীদের মুখপাত্র মোখলেসুর রহমান রবিন গণমাধ্যমকে বলেন, প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে ৮ থেকে ৯ মাস নেওয়া হয়। যা আমাদের শিক্ষাজীবনকে বিলম্বিত করছে। আমরা চাই ফলাফল প্রকাশে সময়সীমা তিন মাসে নামিয়ে আনা হোক।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৯৮৪১

তিনি আরও বলেন, আমরা পরবর্তী বর্ষের প্রস্তুতির জন্য ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিয়ে থাকি। তাই সামান্য সিজিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সকল বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই নির্ধারিত সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই। দাবি না মানা পর্যন্ত আমরা গণঅনশন চালিয়ে যাব।

এর আগে গত বুধবার (১৬ আগস্ট) একদফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছিলেন সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন।

এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬